মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ফটিকছড়ির পাঁচটি স্পটে জমজমাট জুয়ার আসর

দৈনিক লাখ টাকার লেনদেন

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়িতে বেশ কয়েকটি স্থানে রাতদিন চলছে জমজমাট জুয়ার আসর। এসব জুয়ার আসর ঘিরে দৈনিক লাখ লাখ টাকার লেনদেন হওয়ার খবর পাওয়া গেছে।

পাশাপাশি জুয়া খেলা ঘিরে সমানতালে চলছে মাদক সেবন ও বিকিকিনি। এসব নিয়ন্ত্রণে রাজনৈতিক শেল্টারের অস্থিত্ব খুঁজে পাওয়া যায়।

এদিকে, জুয়া খেলার নেশায় মত্ত হয়ে অনেকে যেমন সর্বশান্ত হচ্ছেন তেমনি ভাবে বিপথগামীতার দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ।

জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নব কেরানির পরিত্যাক্ত বাড়ি, নাজিরহাট পৌরসভার বাঘমারা পুকুর, শাহ চৌমুহনী সংলগ্ন হালদা নদীর চর, সুন্দরপুর ইউনিয়নের আজিম চৌধুরী ঘাটসহ একাধিক।নির্জন স্থানে নিয়মিত বসে জুয়ার আসর।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক স্পটে তিন থেকে চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় মত্ত হয়ে উঠে জুয়াডিরা। জানাগেছে, এসব আসরে স্থানীয় ছাড়াও দূর দূরান্তের সৌখিন জুয়াড়িরা নিয়মিত খেলতে আসেন।

৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জুয়া খেলার হটস্পট হিসেবে পরিচিত নাজিরহাট পৌরসভার শাহ চৌমুহনীর পশ্চিম পাশে হালদার নদীর তীরে গিয়ে দেখা যায়, চরের ঝোপঝাড়ের ভিতরে তেরপল, কাপড় দিয়ে আস্তানা তৈরী করা হয়েছে।

আস্তনাটি এমনভাবে বানানো হয়েছে, বাইরে থেকে বোঝাই যাবে না, এখানে নিয়মিত জুয়া খেলা চলে। তাবুটির চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে তাস, মদ-গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ।

এছাড়াও জুয়ার আসর থেকে উদ্ধার করা হয়েছে দুইটি খাতা। এতে লেখা রয়েছে জুয়া খেলার লেনদেনের হিসাব। পাশাপাশি আনিস, আলমগীর, দিদারসহ আরো বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে উদ্ধারকৃত খাতায়।

এ নিয়ে স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুয়াড়িরা নিরাপদ স্থান হিসেবে নির্জন হালদার চর ও পরিত্যক্ত জমিদার বাড়ি বেছে নিচ্ছে। এসব জুয়ার আসর ঘিরে রাজনৈতিক শেল্টার থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার বলেন জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।এটির বিষয়ে আগে জানতাম না। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার...

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

আরও পড়ুন

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাঁশখালীর ৫ নিখোঁজ ও ভাসমান অবস্থায় ৯ জনকে...