মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার দুপুর ২ টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ(২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ(২০) গহীন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকা মুখোশ পরা অস্ত্রধারীরা তাদের অপহরণ করে।

এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যে আত্মগোপন করে। পুলিশের সদস্যগণ অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে।

তিনি আরো জানান,অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...