মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

স্কুল পড়ুয়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় স্কুলে পড়ুয়া বোনকে  উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 

রবিবার বিকালে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সন্ধ্যায় মোঃ সাউদ রহমান মোসখান নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দেওয়া অভিযোগ ও মামলার বাদী মোঃ সাউদ রহমান মোসখান জানান, মামলার অভিযুক্ত মোঃ সাইমন চৌধুরী, মোঃ রিয়াদ ও মোঃ আংকু প্রতিনিয়ত কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে আসছিলো। তাদের কেউ বাধা দিলে রাজনৈতিক ক্ষমতার কথা বলে খারাপ ব্যবহার করতো। তারই ধারাবাহিকতায় আজ স্কুলের টিফিন ছুটিতে তার বোন মনিরা এশা স্কুলের পাশে কৈনপুরা বাজারে টিফিন কিনতে গেলে তাকে কিশোর গ্যাংয়ের সাইমন চৌধুরী পথ আটকে কুপ্রস্তাব দেয় । এতে এশা প্রতিবাদ করলে তার পড়নের ওরনা ধরে টান দেয়। এসময় স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের রাজনৈতিক প্রভাবের ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। স্কুল থেকে বেড়িয়ে মোসখান তার বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে। এরপর এই বিষয়ে কাউকে অথবা থানায় অভিযোগ দিলে তার বোনকে তুলি নিয়ে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। তাদের গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...