সোমবার, ৩ আগস্ট ২০২৬

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ,

শিক্ষা, শান্তি ও প্রগতির স্লোগান নিয়ে জাতির পিতার হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম জন্মদিন পালিত হয়।ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের সব আন্দোলনে সামনের কাতারে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি ৭৫ বছর পূর্ণ করলো। ইতিহাস, ঐতিহ্যে বা বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস-এরকম বিশেষণে বিশেষায়িত সংগঠনটির রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা। সংগঠনটির সাবেকরা বলছেন অনুপ্রবেশকারী সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করছে আর বর্তমান নেতৃত্ব বলছে- মহামারি শেষে নতুন রূপে ফিরবে ছাত্রলীগ। আওয়ামী লীগের জন্মের আগেই ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি সময়ের প্রয়োজনেই গড়ে উঠে ছাত্রলীগ। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগ ছিল অগ্রভাগে। 

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্র লীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় মাতামুহুরি উপজেলায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আসপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা মিয়া, কক্সবাজার জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, মাতামুহুরি ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্চুসহ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওতাধীন ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...