সোমবার, ২৫ মে ২০২৬

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে সেন্টমার্টিনে বীচ ক্লিনিং কর্মসূচী পালন

চকরিয়া প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য নিয়ে কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র সৈকতে বীচ ক্লিনিং কর্মসূচী পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পশ্চিম সমুদ্র সৈকতে এ কর্মসূচী করে।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি জনপদ ও পর্যটন স্পটসমূহ পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন সেন্টমার্টিন থেকে আমাদের এই কর্মসূচী শুরু করি। ধাপে ধাপে কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।”

এসময় টেকনাফ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম মুন্না বলেন, “কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ভাইয়ের নির্দেশে দেশী বিদেশি পর্যটকদের কাছে আমাদের কক্সবাজারকে আরো আকর্ষিত করে তুলতে আমাদের এ উদ্যোগ।”

জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন জনি, মুরাদ মাহমুদ চৌধুরী, মোঃ মুবিন, রফিক উল্লাহ, টেকনাফ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বাবলু,পৌর ছাত্রলীগ নেতা কেফায়েত উল্লাহ,সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ টেকনাফ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৬-২৭ সেবাবর্ষের নতুন কমিট গঠন করা হয়েছে।রবিবার (১৭ মে) সন্ধ্যায়...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...