সোমবার, ২৭ জুলাই ২০২৬

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে এক কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের বাজারমূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। এসময় উদ্ধার করা হয় ১০ হাজার ইয়াবাও।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নাফ নদীর হ্নীলা পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে চালানটি উদ্ধার করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধীনে হ্নীলা বিওপি’র সীমান্ত সুরক্ষা টহলকালে বিআরএম ১৩ এবং ১৪ এর মাঝ বরাবর চাম্পারঘাট এলাকা সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাফ নদীর পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশকালে একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। তারা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি পোটলা উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত পোটলার ভেতর কেজি এক কেজি ৭৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৪৭ লাখ টাকা।

এই চালান উদ্ধারে কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...