মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

তরুণীর হার্ট প্রতিস্থাপনের জন্য ১৫ লাখ টাকা দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি উদার মানসিকতার জন্যও অনেক জনপ্রিয় তিনি। বিভিন্ন সময়ে অসহায় মানুষদেরকে নানাভাবে সাহায্য করেন।পাশে থেকে চেষ্টা করেন তাদের সমস্যা সমাধানের।

এবার ২৫ বছর বয়সী দিল্লির এক তরুণীর পাশে দাঁড়িয়েছেন অক্ষয়। ওই তরুণীর নাম আয়ুশি। তার হার্টের সমস্যা। চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। তাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। হার্ট প্রতিস্থাপনের জন্য ১৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন ‘ধাড়কান’ খ্যাত এই অভিনেতা।

জানা গেছে, দিল্লির বাসিন্দা আয়ুশির হার্ট প্রতিস্থাপন করার জন্য ৫০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু চিকিৎসা খরচ বহনের কোনো সামর্থ্য নেই তাদের। এ খবর শোনা মাত্রই পাশে দাঁড়িয়েছেন অক্ষয়।

তবে অক্ষয় এসব বিষয়ে সামনে আসতে চান না। নিজেকে আড়াল রাখতেই পছন্দ করেন এই খিলাড়ি।

এদিকে অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন অসহায় পরিবারটি। ওই তরুণীর দাদা যোগেন্দ্র অরুণ বলেছেন, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদির থেকে আমার নাতনির কথা জানা মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়।

যোগেন্দ্র অরুণ আরও বলেন, আমার নাতনি হার্টের সমস্যা নিয়েই জন্ম নিয়েছে। বর্তমানে ওর বয়স ২৫ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, ওর হার্টের মাত্র ২৫ শতাংশ কাজ করছে। এখন ওকে বাঁচাতে হলে হার্ট প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...