বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ৪ চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর আটক

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে চুরি যাওয়া চার সিএনজি অটোরিকশাসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মিরসরাই থেকে একটি এবং রাতে সীতাকুণ্ড থেকে তিনটি সহ মোট চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ২৪ এপ্রিল চট্টগ্রাম প্যানেল কোর্টে কর্ণফুলী থানার শিকলবাহার মৃত নুরচ্ছোপার পুত্র মোঃ রেজওয়ান বাদী হয়ে সিএনজি অটোরিকশা চুরির একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয় ৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে বারটার সময় সীতাকুণ্ড উপজেলার ফোজদারহাট জলিল গেইট এলাকা থেকে তার মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি চুরি হয়ে যায়। আদালত মামলার দায়িত্ব অর্পণ করলে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য মোঃ আলী আজগর (৪১) কে গ্রেফতার করে। সে মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র। তার স্বীকারোক্তি মোতাবেক ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মিরসরাই ও রাতে সীতাকুণ্ডে অভিযান চালিয়ে চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

 

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, দীর্ঘদিন ধরে একটি সিএনজি অটোরিকশা চোর সিন্ডিকেট চক্র  বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে। একটি সিএনজি অটোরিকশা চুরির মামলায় সিন্ডিকেট সদস্য এক চোরসহ চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত চোর মোঃ আলী আজগরকে শনিবার দুপুরে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...