শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে পাহাড়ি ভাতা চাই শিক্ষকরা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

“শিক্ষকরা মানুষ গড়ার কারিগর” আমরা আমাদের কষ্টের কথাগুলো,অভাবের কথাগুলো সবার সামনে বলতে পারি না।

পার্বত্য অঞ্চলের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পাহাড়ি ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে আসছে।অপরদিকে এই সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ৫৪টির মতো বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ।

বান্দরবানে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বেসরকারি (স্কুল,কলেজ ও মাদ্রাসা) শিক্ষক কর্মচারীদের পাহাড়ি ভাতা প্রদানের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি শিক্ষকদের এই সংগঠন টি।

পাহাড়ি ভাতা প্রদানের দাবীতে ৯ই জানুয়ারী (সোমবার) বিকেল ৫ টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ,এতে অংশগ্রহণ করেন বান্দরবান জেলা সদর সহ ৬ টি উপজেলা হতে আগত বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি বৃন্দ।

মানববন্ধন পরবর্তীতে নিজেদের যৌক্তিক দাবী তুলে ধরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন পার্বত্য বান্দরবান জেলার পাহাড়ি দুর্গম উপজেলায় বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা শুধুমাত্র সরকারি এমপিও ভুক্ত হওয়ার কারনে বেসিকের সমমান সুবিধা বেতনভাতা পেয়ে আসছে।তবে দুর্গম পাহাড়ের এই জনপদে কোন শিক্ষক এখনো পর্যন্ত পাহাড়ি ভাতা পাচ্ছে না।চলমান দ্রব্যমূল্যের উর্ধগতির পাশাপাশি পার্বত্য এলাকায় দায়িত্ব পালনের জন্য যাতায়াতের পেছনেও অনেকটা খরচ হয়।বক্তারা বলেন সরকারের সদিচ্ছায় পাহাড়ের এই দুর্গম জনপদে যারা শিক্ষার আলো ছড়ানোর পেছনে অবদান রাখছেন তাদের এই ছোট একটা দাবী মানা সরকারের জন্য অতটা কঠিন নয় বলে মন্তব্য করেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সংগঠনটির নেতৃবৃন্দরা তাদের যৌক্তিক দাবী তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনতিবিলম্বে পার্বত্য অঞ্চলে কর্মরত বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসায় নিয়োজিত শিক্ষক কর্মচারীদের পাহাড়ি ভাতা প্রদানের দাবীকে মানবিক ভাবে দেখার জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মেহরী মার্মা,সেক্রেটারি হিতোষ্মোয় বড়ুয়া,কেন্দ্রীয় সিঃ সহ-সভাপতি তারেকুর রহমান সহ সদস্য মোঃ মঞ্জুর রহমান,মোঃ মোজাম্মেল হক,মোঃ জিয়াউর রহমান টিটু,মোঃ কাজী আলাউদ্দীন সহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি বৃন্দ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

আরও পড়ুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...