রাউজান থানাধীন উত্তর সুলতানপুরের নন্দীপাড়াস্থ শতাব্দী প্রাচীন তীর্থ প্রতিষ্ঠান শ্রী শ্রী কালী বিগ্রহ কালী বিগ্রহ কালী মন্দিরের অন্যতম উপদেষ্ঠা আমেরিকান প্রবাসী বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবাশীষ নন্দীকে গত বুধবার দুপুরে মন্দিরের মুক্ত মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিব দাশের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবক চিত্তরঞ্জন সর্ব্ববিদ্যা, তুষার কান্তি দাশ, শিক্ষক অরুন দাশ, সমাজ কর্মি এম নুরুল আবসার, শিক্ষক সঞ্জয় দাশ প্রমুখ।
সংবর্ধিত অতিথি ডাঃ দেবাশীষ নন্দী তার বক্তব্যে কান্না জড়িত কন্ঠে বলেন, রাউজান আমার শিকড়। দীর্ঘ আড়াই দশক আমি দেশের বাইরে থাকলেও আমার জন্মস্থান তথা রাউজানবাসীর জন্য আমার প্রাণ কাঁদে।
কারন আমি এই এলাকাতেই হেসে খেলে বড় হয়েছি। তাই মাটির টানেই আমি আপনাদের কাছে ছুটে আসি।
অনুষ্ঠানে খ্যাতিমান চিকিৎসক দেবাশীষ নন্দীকে সম্মাননা স্মারক ও মন্দির পরিচালনা কমিটির উপদেষ্ঠা সনদ প্রদান করা হয়।
