বুধবার, ১২ আগস্ট ২০২৬

৯ জানুয়ারী হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে যৌতুক বিরোধী মহাসমাবেশ সফল করুন

রজভীয়া নূরীয়া কমিটির সংবাদ সম্মেলনে বক্তারা

ডেস্ক নিউজ

রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার উদ্যোগে আগামী ৯ জানুয়ারি সোমবার বেলা ২টা হতে হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যৌতুক-মাদক ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ এবং বাদে মাগরিব হতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৭ জানুয়ারী) বিকেলে হাটহাজারীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংগঠক মাছুমুর রশিদ কাদেরী।

তিনি বলেন, আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল আমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) এর আহবানে ১৪ বছর আগে ২০১০ সালে দেশের অন্যতম বৃহৎ দ্বীনি ও সেবামূলক সংস্থা রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম লালদীঘি ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। যার মাধ্যমে দেশে বৃহৎ পরিসরে ও বৃহৎ আয়োজনে যৌতুকবিরোধী আন্দোলন সূচিত হয়। পরবর্তীতে বৃহত্তর চট্টগ্রামসহ সারাদেশে টানা বেশ কয়েক বছর ধরে যৌতুক দেয়া-নেয়া ইসলামের দৃষ্টিতে হারাম, জঘন্য পাপ এবং এটি সামাজিক বড় ব্যাধি ও দুষ্টক্ষত তা দেশবাসীকে জানানো, যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে যৌতুকবিরোধী মহাসমাবেশ আয়োজনের করা হয়।

পরবর্তীতে মাদকের বিস্তারে দেশের যুব সমাজ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে যাচ্ছিল এবং ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বাঁচাতে আল্লামা নূরী যৌতুকের পাশাপাশি মাদক ও জঙ্গিবাদ বিরোধী আন্দোলনও শুরু করেন।

এবছর আগামী ৯ জানুয়ারি সোমবার বেলা ২টা হতে হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যৌতুক-মাদক ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ এবং বাদে মাগরিব হতে তাফসীরুল কুরআন মাহ্ফিলে সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হাটহাজারী উপজেলার সভাপতি আল্লামা অধ্যক্ষ ছালেহ আহমদ আনসারী। ১ম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। ২য় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-৫ আসনের সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাটহাজারীর আলহাজ¦ নঈমুল ইসলাম পুতুল, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী, রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান চবি শিক্ষক অধ্যাপক কাউছার হামিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

তাফসিরুল কুরআন মাহফিলে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক মুফাস্সিরে কুরআন পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ), দেশের আলোচিত বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীসহ আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদগণ।

হাটহাজারী সহ অন্যান্য উপজেলা থেকেও মহাসমাবেশে বিপুল মানুষের অংশগ্রহণ ঘটবে বলে আমরা আশা করছি।

প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ সিরাজ বলেন, যৌতুক বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। শতাব্দির পর শতাব্দি ধরে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সব সম্প্রদায়ে যৌতুক দেয়া-নেয়া চলছে। তবে যৌতুকের সুদূরপ্রসারী কুফল এবং যৌতুক-নেয়া দেয়া যে সামাজিক অনাচার ও জুলুম দেশবাসীকে পুরোপুরিভাবে আমরা জানাতে ব্যর্থ হয়েছি বলে এখনো যৌতুকমুক্ত দেশ গড়ে উঠেনি। টাকার জোরে ধনীরা পাত্র পক্ষকে দু’হাতে যৌতুক দিচ্ছেন, গাড়ি-ফ্রিজ-এসিসহ ৪-৫ হাজার বরযাত্রী খাওয়াচ্ছেন। এমনকি লাখো-কোটি টাকা বিয়ের খরচের জন্য মাঠে কোমর বেঁধে নামেন ধনীরা। আর এর কুফল ভোগ করেন গরিবরা।

সদস্য সচিব আব্দুশ শুক্কুর বলেন, যৌতুক প্রথা ও মাদককে থামাতে গণমাধ্যম এবং মসজিদের ইমাম-খতিবরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারও পারে যৌতুকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে। যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে সরকার, সামাজিক সংস্থা, ওয়ায়েজ বা বক্তা, মসজিদের ইমাম-খতিবসহ প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আগামী ৯ জানুয়ারি সোমবার বেলা ২টা হতে হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যৌতুক-মাদক ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ এবং বাদে মাগরিব হতে তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি বিশেষভাবে আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংগঠক মাছুমুর রশিদ কাদেরী।

উপস্থিত ছিলেন রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, অর্থ সচিব মুহাম্মদ আবুল হাসান, সহ অর্থ সচিব মুহাম্মদ জাকারিয়া, প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ মুহাম্মদ সিরাজুল আলম, সচিব মুহাম্মদ আব্দুশ শুক্কুর, মুহাম্মদ লোকমান, এস এম ফখরুদ্দিন, নূর হোসেন মেম্বার, মোঃ আমিনুর রহমান, মোঃ মাসুদ, সৈয়দ নেজাম খন্দকার, মোঃ গিয়াস, মোঃ জাহেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...