মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশ বিরোধী একটি মহল উন্নয়নের যাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলসহ দেশের চলমান প্রকল্পগুলো দেশের যাতায়ত ব্যবস্থাকে অনেকদূর এগিয়ে নিয়েছে এবং এটি আরো এগিয়ে যাবে।

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে রোল মডেল। কিন্তু, নির্বাচনের সময় আসলে দেশবিরোধী একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করে।

এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। দেশের উন্নতি হয়েছে সেটা শিকার করতে হবে, কারণ এটি দৃশ্যমান এবং জনগণ এর সুফল ভোগ করছে।

একসময় আমরা পাকিস্তানের পিছনে ছিলাম, এখন পাকিস্তান আমাদের পিছনে। তারপরও, দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশ বিরোধী একটি মহল।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউটে চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত অসচ্ছল ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী দূরদুরান্ত থেকে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন নিতে আসা অসচ্ছল ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন তুলে দেন।

এসময় চট্টগ্রাম সমিতি, ঢাকার পক্ষ থেকে ৭০ জন্যকে ভ্যান গাড়ি এবং ১০৫ জন্য ব্যক্তির মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি, ঢাকা এর সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও, অন্যান্যদের মধ্যে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অসংখ্য সুবিধাভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...