মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

শীতে কাঁপছে সারাদেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

ঘনকুয়াশা, হিমেল বাতাস আর হাড়কাঁপানো শীতে কাঁপছে সারাদেশ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দেখা দিয়েছে শীতবস্ত্রের অভাব।

আবহাওয়া অফিসের তথ্য মতে, দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ে তীব্র শীত সাথে ঘন কুয়াশা। কৃষকেরা ক্ষেতে খামারে কাজে যেতে পারছেন না। জবুথবু জনজীবন। লালমনিরহাটে শীত ও ঘনকুয়াশায় কর্মহীন হয়ে পড়েছেন কর্মজীবীরা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শীতার্ত দু:স্থরা।

স্থানীয়রা জানান, ঠাণ্ডায় চলাফেরা করতে পারছিনা, কাজ করতে পাচ্ছি না। প্রচণ্ড ঠাণ্ডা পড়লেও এ পর্যন্ত কম্বল বা শীতবস্ত্র কিছুই পাইনি।

রংপুরে হিমেল বাতাস ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়ছে রোগীর সংখ্যা।

সারাদিন কাঙ্খিত সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে। ঘন কুয়াশায় কাজে যেতে না পারায় যমুনায় মাছ শিকারের সাথে জড়িত প্রায় ৩০ হাজার জেলে পড়েছেন বিপাকে।

জেলেরা জানান, শীতের প্রচণ্ডতায় মানুষ জাল ফেলবে কি, না খেয়ে থাকছে। মেহেরপুরে তীব্র শীতে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আয় রোজগারে ভাটা পড়েছে শ্রমজীবী মানুষের। এদিকে শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

স্থানীয়রা জানান, এবছর শীত বেশি লাগছে। মাঠে কাজ করা যাচ্ছে না।

চুয়াডাঙ্গায় আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...