মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কুয়াশা ও ঠান্ডার মধ্যে ভোট দিচ্ছেন ভোটাররা

চট্টগ্রাম নিউজ ডটকম

ঘন কুয়াশা ও ঠান্ডার মধ্যে বুধবার সকাল থেকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা।

সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরুর আগেই ভোট দিতে অনেকে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। পুরুষ বুথ থেকে নারী বুথে ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে আটটায় ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা হয় কানাই ঘোযের সঙ্গে।

তিনি বলেন, ‘সকাল সকাল লাইনে না দাঁড়ালে ভোট দিতে দেরি হবে, তাই আটটার মধ্যে এসে লাইনে দাঁড়িয়েছি।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু কাওছার জানান, ‘সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে।’

এই কেন্দ্রের বাইরে সড়কে মাথার ওপর ঝুলছিল প্রার্থীদের নির্বাচনী পোস্টার। কেন্দ্রে আসমা বেগম নামের একজন নারী ভোটার বলেন, সকাল সকাল ভোট দিতে না পারলে পরে ভিড় হয়। এছাড়া ভোট দিয়ে বাড়ির সংসারের যাবতীয় কাজ করতে হয় বলে সকালেই এসেছি।

প্রতিটি কেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতি অনেক বেশি। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। তবে কেন্দ্রের বাইরেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

বাইরে জটলা না করে তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য বিভিন্ন প্রার্থীর সমর্থকদের চেষ্টা করতে দেখা গেছে। কেন্দ্রের বাইরে জটলা করে গল্প করেন অনেকে।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ১৪৫টি কেন্দ্রের সবকটি কেন্দ্রেই যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ভোটকেন্দ্র এবং এর বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার দলের সদস্যরাও টহল দিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...