বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের কষ্টে মানুষকেই এগিয়ে আসতে হবে।
এই তীব্র শীতে অসহায়, গরীব শ্রেণির মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাই-আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা ধাপে ধাপে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মেট্রোরেল, স্যাটেলাইটসহ তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি এখন দৃশ্যমান। তাই সবার প্রতি আহবান শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই। আগামী নির্বাচনী নৌকার বিজয় সুনিশ্চিত করি।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, তিনবারের সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে সংরক্ষিত-৮ মহিলা কাউন্সিলর নিলু নাগের উদ্যেগে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চলনায় আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় গোয়াল গাড়া ব্রজধাম মন্দির প্রাঙ্গণে শীতার্ত ও গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম চৌধুরী হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার আওয়ামী লীগ নেতা মানিক ঘোষ, বিপু ঘোষ বিলু, রিটু দাশ বাবলু, মহানগর শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, সাবেক কেন্দীয় ছাত্রলীগ নেতা আশিকুননবী চৌধুরী, মহিলা আওয়ামীগ দেবিকা ঘোষ, শিমুল দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, শুভ দত্ত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবলীগ নেতা সাবেতুর রহমান রুমেল, গোপাল ঘোষ, আশীষ চক্রবতী বাচ্চু, সুনিল দাশ সোনা, অজয় দাশ, মোঃকামাল হোসেন, মোরশেদ আলম, এ কে মাসুদ, মোঃ দেলোয়ার, তোফাজ্জল হোসেন জিকু, কামরুল হাসান, আবু তাহের রানা, ইসলামিষা কলেজ ছাত্রলীগ সভাপিত রাকিবুল হাসান, ইসলামিয়া কলেজের জি, এস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, সাধারন সম্পাদক মোঃ ইমতিয়াজ, মোঃ রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টুটল দাশ, জাহিদ হাসান সাইমুন, রিপন ঘোষ, হাসমত আতিক, আজহার মুন্না, ইমরান হোসেন সাজেন, এম ইউ সোহেল, ইয়াছির আরফাত রিকু, মোঃ তামিম, গোবিন্দ দত্ত সৌরব চৌধুরী বাহাদুর প্রমুখ।
