রাঙ্গামাটি সদর উপজেলার যগোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় স্কুলের শ্রেণীকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন এসএমসি ম্যানেজিং কমিটি সভাপতি চিরন বিকাশ দেওয়ান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, মেম্বার, কারবারি , প্রধান শিক্ষক শহিদুল হাসান, সহকারী শিক্ষিকা হূলাচিং রাখাইন, আশীষ কুমার, বাপ্পী বড়ুয়া এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সারাদেশের ন্যায় প্রতিবছর জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী নির্দেশে ১লা জানুয়ারি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
