বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থীরা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাইয়ে ৬৫ টি  প্রাথমিক ও ১৮ টি মাধ্যমিক পর্যায়ের  শিক্ষা প্রতিষ্ঠানে  বছরের প্রথমদিন নতুন বই বিতরণ করা হয়েছে। এইসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন।

এদিকে রবিবার (১ জানুয়ারী) সকালে  কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে  পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করা হয়েছে। এইদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির  সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে শিক্ষক রাজেস ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী । স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

এদিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...