বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাম্পান যোগে কবিদের শান্তির বার্তা প্রেরণ

কক্সবাজার সৈকতের নাম “শেখ হাসিনার শান্তির সৈকত” ঘোষণা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে ২০ টি সাম্পান যোগে দেড় শতাধিক কবির বার্তা প্রেরণ করা হয়েছে। সাগর পাড়ি দিয়ে এই শান্তির বার্তা পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায়। যে বার্তা পাঠে মানুষ নতুন করে শান্তির জন্য ঐক্যবদ্ধ হবে। সংঘাত, হানা-হানি প্রতিহার করে মানুষ আর সংগ্রামে নামতে নতুন এক শান্তির বিশ্ব বিনিমার্ণে।একই সঙ্গে কক্সবাজার সৈকতের নাম শেখ হাসিনার শান্তির সৈকত ঘোষণা করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টের সৈকতে দেশ-বিদেশের কবিরা এক যোগে শান্তির বার্তাবাহি এসব ভাসিয়ে দেয়ার আগে এমন ঘোষণা দেন কবিরা।এ সময় শেখ হাসিনার শান্তির সৈকত গান পরিবেশন করা হয়।

কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ দ্বিতীয় দিন এমন কর্মসূচি পালন করেন কবিরা। সকালে আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে শহীদ মিনার পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচি।

এরপর সাদা পতাকা হাতে কবিতার শান্তির যাত্রা শুরু করে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে এসে শেষ হয়। ওখানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, কবিতা মেলার পতাকা ও রাইটার্স ক্লাবের পতাকা উত্তোলন করা হয়।

এরপর পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে শুরু হয় কবিতা পাঠ ও আলোচনা। যেখানে কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আসাদ মান্নান, শেখ রবিউল হক, কবি হাসানাত লোকমান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটসিটি বিভিষণ কান্তি দাশ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলাম, মেলা কমিটির আহবায়ক মো. নজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় কক্সবাজারের নানা ক্ষেত্র বিবেচনায় কবিতা মেলার পক্ষে ৫ জন কবিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন, মাষ্টার শাহ আলম, সুলতান আহমেদ, খালেদ মাহবুব মোর্শে, আসিফ নূর ও মানিক বৈরাগী।

বিকালে কবিতা মেলা মঞ্চে শান্তির ঘোষণা, ফানুস বাতি উত্তোলন, কবিতা বন্ধনের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের কর্মসূচি।

বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানিয়েছেন, মেলার শেষ দিন রোববার (১ জানুয়ারি) রামু শত ফুট বৌদ্ধ মূর্তি পরিদর্শন, কবিতা পাঠ, ঈদগাঁওতে হুদা পাঠাগার উদ্বোধন, ঈদগাঁও স্কুলে আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে শেষ হবে এ অনুষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...