বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাউজানে আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে অগ্নিদগ্ধ হয়ে ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা আকতার হ্যাপী (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ডিসেম্বর)  বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই গৃহবধু রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের হানিফ শেঠের বাড়ির মো. রাসেলের স্ত্রী। ৩ বছর আগে বায়েজিদ থানার বকসু মাঝির বাড়ির বকসু নগরের মরহুম নেজাম উদ্দিনের মেয়ে হ্যাপীর সাথে রাসেলের বিয়ে হয়। তাদের ঘরে ২ বছর বয়সী একটি মেয়ে সন্তান আছে।

নিহতের দেবর মুহাম্মদ রনি জানান, রান্নাঘরের আগুন লেগে দগ্ধ হন ভাবি। এরপর দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের মা লাভলী আক্তার জানান, আমার মেয়ের জামাই ও তার শশুরবাড়ির লোকজন খুবই ভালো ছিল। আগুন লাগার পর থেকে চিকিৎসার কোন কমতি রাখেনি। আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন। শ্বশুর বাড়ির লোকজন রান্না ঘরের আগুন লেগে দগ্ধ হয়েছে বলে দাবি করছে। বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...