বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলো ২৪ জন

নয়ন শীল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৮২ জনের ফলাফলে এসেছে পরিবর্তন। পরিবর্তিত ফলাফল অনুসারে ১৮২ পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন আর বাকী ২৪ জন পেয়েছে জিপিএ-৫।

শনিবার ২৪ ডিসেম্বর ২২ ইং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ পুনঃনিরীক্ষণ আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ১০ হাজার ৮৮৯ জন ছাত্রী ও ৭ হাজার ৭৭৫ জন ছাত্রের করা আবেদনের প্রেক্ষিতে মোট ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এর মধ্যে ৪৯৮ টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয় যার মধ্যে ১৮২ জনের ফলাফল পরিবর্তন হয়। উত্তরপত্রের নম্বর পরিবর্তন হলেও ৫৬ জনের ফলাফল পরিবর্তন হয়নি এবং ৬ জন পাস করেননি।

এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। এতে ১৮২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন শিক্ষার্থী অংশ নিলেও ১ লাখ ৩০ হাজার ১৩ জন পান করে যার মধ্যে ১৮ হাজার ৬৬৪ জন জিপিএ-৫ পেয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...