সোমবার, ১৫ জুন ২০২৬

কাপ্তাইয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলা শুরু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

মহান বিজয় দিবস উপলক্ষে  কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এবং  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধের  বিজয় মেলা, স্থানীয়  মুক্তিযোদ্ধাদের  সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত শুক্রবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন  মাঠে এ  মেলা শুরু হয়। এ সময়  অনুষ্ঠানে প্রধান অতিথি কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্ল্যা জুয়েল পিএসসি, ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও মেলা উদযাপন কমিটির আহবায়ক  অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,  উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চোধুরী সহ  বীর   মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকারী এবং প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তৃতায় মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারন করে আবেগ আপ্লুত হয়ে পরেন। কাপ্তাই জোনের জোন কমান্ডার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং জোনের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

এ সময় জোন কমান্ডার বলেন, আমরা অনেক সুভাগ্যবান যে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এখনও কাছ থেকে দেখে কথা বলতে পারছি। একটা সময়ের পর আমাদের পরবর্তী প্রজন্মের এভাবে মুক্তিযোদ্ধাদের সরাসরি দেখার সৌভাগ্য হবেনা।

পরে বর্নিল সাজে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশাত্মকবোধক গানের সাথে মুক্তিযোদ্ধের ডিসপ্লে ও নৃত্য পরিচালনার পাশাপাশি আগত শিল্পীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষ্যে  কাপ্তাই ইউনিয়ন পরিষদ  সংলগ্ন মাঠে শিশুদের বিভিন্ন খেলনা, সার্কাস এবং বিভিন্ন  ষ্টল স্থাপন করা হয়। বিজয় মেলা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে আয়োজক সংস্থা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভিন আক্তার (৫৫) নামের এক মহিলা অটোরিকশা যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিনি ধর্মপুর ইউনিয়নের হাবিলাস তালুকদার...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...