শহীদ দিবস ২০২২ উপলক্ষে আবারো রচনা প্রতিযোগিতায় প্রথম ও মুক্তিযুন্ধ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অর্পিতা চৌধুরী (তুলি)
বৃহস্পতিবার বিকেলে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার তুলির হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন।
অর্পিতা চৌধুরী (তুলি) এর আগে ২০২১ সালে একই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন।
অর্পিতা চৌধুরী ২০১৩ সালে ফয়েজ আলি চৌধুরী মেমোরিয়াল কিন্ডার গার্ডেন কবিতা আবৃত্তিতে ২য় শ্রেনিতে ১ম স্থান। ২০১৪ সালে ৩য় শ্রেনিতে গানে ১ম স্থান কবিতা আবৃত্তি ১ম স্থান।
তুলি ২০১৫ সালে ৪র্থ শ্রেনিতে মেধা তালিকায় ১ম স্থান। ২০১৬ সালে ৫ম শ্রেনিতে বঙ্গবন্ধু মেধা বৃত্তি প্রতিযোগিতায় কেন্দ্রীয় ভাবে ১ম স্থান অধিকার করেছে। ২০১৭ ৬ষ্ঠ শ্রেনিতে কেডেট কোচিং-এ পরিস্কায় ৩য় স্থান অধিকার করেছে।
সে ২০১৮ সাল ৭ম শ্রেনি স্কুল ভিত্তিক রচনা প্রতিযোগিতায় ১ম স্থান এবং অঙ্ক দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে।
২০১৯ সাল ৮ম শ্রেনিতে স্কুল ভিত্তিক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। ২০২০ সালে চট্টগ্রাম কেন্দ্রীয় ভাবে ডিসির তত্ত্বাবধানে বঙ্গবন্ধু বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।
এই মেধাবী ছাত্রী ২০২২ সালে চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন।
