শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধানের বস্তায় চোলাই মদ, আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় ধানের বস্তায় ভরে সিএনজি অটোরিকশা যোগে অভিনব কৌশলে পাচারকালে একশত ২০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী দুই যুবককে আটক করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পেকুয়া উপজেলা সদরের সাবেক গুলদী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক যুবকরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর দেয়াং এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে মো. সাইফুর রহমান (২৭) ও একই উপজেলার কোটারপাড়ার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাউছার (১৯)।

কক্সবাজার সমুদ্রসৈকতে এশিয়ার বৃহত্তম বর্জ্য দানব

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, অভিনব কায়দায় মদ গুলো পটিয়ায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশের চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ১২০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবী ‘মহেশখালী-কক্সবাজার সেতু’ নির্মাণে এবার চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।মহেশখালী থেকে কক্সবাজারের সঙ্গে সরাসরি সড়ক...

কক্সবাজারে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, গ্রেপ্তার ১

কক্সবাজার শহরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে আজিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রবিউল হোসাইন নামের এক যুবককে হত্যাকাণ্ডে ব্যবহৃত...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।...

চকরিয়ার আসহাদুলের আন্তর্জাতিক অভিষেক

মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) স্বীকৃতি পাওয়া কক্সবাজারের আসহাদুল ইসলাম এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন।আগামী...