শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ফায়জাতুন নুর ফাবিহা (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাবিহা সাহেরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ আলী পন্ডিত বাড়ির নুরুল করিম দুলালের দ্বিতীয় মেয়ে। সে খৈয়াছরা ইউয়িনয়ের ৭নং ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা এলাকার নানার বাড়ী থেকে পড়ালেখা করতো। ফাবিহা পশ্চিম পোল মোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জিয়া বলেন, বুধবার দুপুরে আমি চট্টগ্রাম শহর থেকে সিডিএম বাসে করে আসছিলাম। প্রাইভেটকারটি আমাদের সামনে ছিলো। মেয়েটি রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। তবে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।

ফাবিহার বড় বোন ফাতেহা বলেন, আমি মিরসরাই পৌরসদরের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। বিজয় দিবস উপলক্ষে আমাদের স্কুলে আজ স্কাউটের একটি প্রস্তুতি অনুষ্ঠান ছিলো। যাওয়ার পথে আমি ফাবিহাকে নিয়ে গিয়েছিলাম। আমার আসতে দেরী হবে বলে তাকে একটি সেইফলাইনে তুলে দিয়েছিলাম। পরবর্তীতে খবর পাই রাস্তা পার হওয়ার সময় আমার ছোট বোন প্রাইভেটকারের ধাক্কায় মারা গেছে।

পশ্চিম পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গণি বলেন, আজকে আমাদের স্কুলে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলে। অনুষ্ঠান শেষে স্কুল সাড়ে ১২ টার দিকে ছুটি হয়ে যায়। পরবর্তীতে জানতে পারি ফাবিহা আজ স্কুল আসেনি। সে তার বড়বোনের স্কুলে গিয়েছিলো। ফাবিহা ছাত্রী হিসেবে ভালো ছিলো।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত হওয়ার বিষয়টি অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখছি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...