বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিমান বাংলাদেশের নতুন এমডি কক্সবাজারের শফিউল আজিম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

“আকাশে শান্তির নীড়”এই শ্লোগান ধারণ করে বাংলাদেশের পতাকাবাহী উড়োজাহাজ আকাশে উড়ছে।সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে ১৯৭২ সালে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশ পথের এই পরিসেবাটি চালু করেন।তখন সংস্থাটির কোন উড়োজাহাজ ছিল না, বিমানবাহিনীর একটি ডিসি- ৩ উড়োজাহাজ নিয়ে কাজ শুরু করেছিল।বর্তমানে সংস্থাটির ২১টি বিমান বহর। কিন্তু দুঃখ জনক হলে ও সত্য যে আকাশপথের এই মাধ্যমটি শুরু থেকে আজ অবধি প্রায় বছরই লোকসান গুনছে। নিম্নমানের যাত্রীসেবা, যথাযথ ব্যবস্থাপনার অভাব, সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ এবং দুর্নীতিকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞগণ। তাই রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটিকে ঢেলেসাজানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিমানের ব্যবস্থাপনা পর্ষদ, যাত্রীসেবা, প্রযুক্তিগত উৎকর্ষে শিক্ষা, কারিগরী মান উন্নয়নে গুনগতমান পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। যাতে অধিক যাত্রী আকর্ষণ এবং বিদেশী প্রকৌশলী নির্ভরতা থেকে বেরিয়ে আসা যায়।এই বিষয়ে তিনি মত প্রকাশ করে বলেন যে, “প্রযুক্তিগত শিক্ষা এবং কার্যকর করার দিকে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। যাতে আর অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।এতে আমাদের অনেক বৈদেশীক মুদ্রা ও সাশ্রয় হবে”।বিমান নিয়ে শেখ হাসিনার আন্তরিকতা নিয়ে বিমানের সাবেক পরিচালক জন কেভিন ষ্টীল তার মতামতে বলেন যে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানকে সন্তানের মতো ভালবেসে তদারকি করেন,পৃষ্ঠপোষকতা করেন তারপরও সে প্রতিষ্ঠান কেন ঘুরে দাঁড়াতে পারছে না, কেন লাভের মুখ দেখছে না সেটা খতিয়ে দেখতে হবে”।বিমানের সার্বিক উন্নয়ন সাধনে শেখ হাসিনার মতো এত দরদ,আগ্রহ, সর্বাত্মক সহযোগিতা করার নজির বিশ্বে অন্য রাষ্ট্রনায়কদের মধ্যে বিরল বলে উল্লেখ করেন জন কেভিন। তিনি অকপটে বিমান ম্যানেজমেন্টকে সরাসরি লোকসানের জন্য দায়ী করে দূনীতিবাজ হিসেবে চিহ্নিত করেন।তিনি বিমান কে বিপুল সম্ভাবনার একটি আকাশ পরিসেবা হিসেবেও উল্লেখ করেছেন।

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজকে যাত্রীবান্ধব এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পরিবর্তনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আস্তা রাখেন কক্সবাজারে সন্তান যুগ্মসচিব শফিউল আজিম এর উপর। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রয়াত চিকিৎসক ডাঃ আজিম উদ্দিন আহমেদের সন্তান ।এর আগে তিনি মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি ও সেবা)নিয়োজিত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের একজন ক্যাডার। বিমান বাংলাদেশ এর এমডি হিসাবে নিযুক্তিতে কক্সবাজারবাসী গর্বিত আনন্দিত। সত্,সাহসী,নির্লোভ এবং সজ্জন শফিউল আজিম রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে তার মেধা এবং পরিকল্পনা নিয়ে নতুন ভাবে সাজিয়ে তুলবেন আশাবাদী কক্সবাজারবাসী।শফিউল আজিম আমার জেঠাত ভাই। উনার দাদার বাড়ি চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছা পাড়া।সকলের দোয়া এবং ভালবাসা অকৃত্রিম।

লেখক -বদরুল ইসলাম বাদল।

সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...

ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে...

তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুতগতির তথ্যপ্রবাহের মধ্যে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন...