সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সাংবাদিক শিশির বড়ুয়া এবং প্রভাত বড়ুয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে চিত্র সাংবাদিকতায় আর্কাইভ খ্যাত সিনিয়র সাংবাদিক শিশির বড়ুয়া ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার ( ৪ জুন ) দিনগত রাত ১২টা ১০ মিনিটে শিশির বড়ুয়া নিজ বাড়ি পটিয়ার বাথুয়া গ্রামে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যুবরণ করেছেন। এবং শুক্রবার ( ৫ জুন ) ভোর ৫টা ৩০ মিনিটে দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া পরলোক হমন করেন।

দুইজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে )।

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক শিশির বড়ুয়ার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের বড় ছেলে অয়ন বড়ুয়া জানান, শুক্রবার (৫ জুন) বিকাল ৩টায় অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়।

শিশির বড়ুয়া ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নয়াবাংলা, ডেইলি লাইফ, কমার্শিয়াল টাইমস, দৈনিক ঈশান, দৈনিক ইত্তেফাক, রয়টার্স (খণ্ডকালীন) এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে তিনি একাধিকবার প্রদর্শনী করেছেন।

এদিকে দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর জিইসি মোড়স্থ মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের মরদেহ চট্টগ্রাম নন্দনকাননস্থ বৌদ্ধ বিহারে রাখা হয় বেলা একটা পর্যন্ত। দুপুরে গ্রামের বাড়ি হাটহাজারীর মির্জাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৪টায় বৌদ্ধ শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রভাত বড়ুয়ার জন্ম ১৯৬৪ সালে। ১৯৮২ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ সহ বিভিন্ন সংবাদপত্রে কর্মরত ছিলেন।

সাংবাদিক শিশির বড়ুয়া ও প্রভাত বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্যরা। পৃথক বার্তায় তারা প্রয়াত দুই সাংবাদিকের বিদেহি আত্মার সদ্গতি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহকর্মীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সিইউজের গভীর শোক ও সমবেদনা:
এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, চিত্র সাংবাদিকতায় বিশেষ করে ১৯৯১ সালে চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ে হতাহত ও ধ্বংসলীলার ছবি ধারণ করে শিশির বড়ুয়া চিত্র সাংবাদিকতায় অনন্য মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছিলেন। সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে সিইউজের সাথে থেকে আওয়াজ বুলন্দ করেছেন তিনি। প্রখ্যাত চিত্র সাংবাদিক শিশির বড়ুয়া দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। একইভাবে দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া দীর্ঘদিন ধরে সংবাদপত্র জগতে সুনামের সাথে বিচরণ করেছেন। সাংবাদিকদের অধিকার আদায় আন্দোলনে সামনের সারির সহযোদ্ধা তিনি।

নেতৃবৃন্দ জানান, উল্লিখিত দুই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। দুইজনের মৃত্যুতে সিইউজে দুইজন পরীক্ষিত সহযোদ্ধাকে হারালো। দুই সিনিয়র সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান নেতৃবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...