রবিবার, ৫ জুলাই ২০২৬

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের এ সৃজনশীল উদ্যোগে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সামনে নিজের উদ্ভাবিত বিভিন্ন পণ্য উপস্থাপন করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী গভীর আগ্রহ নিয়ে তার গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সাজ্জাদুল ইসলাম জানান, ফেলে দেওয়া পচা ও পরিত্যক্ত সবজি প্রক্রিয়াজাত করে তিনি পরিবেশবান্ধব ও পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ঢেউটিন, টাইলস এবং বোর্ড তৈরির প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।

সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব উদ্ভাবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিই বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম ভিত্তি। তিনি সাজ্জাদুল ইসলামকে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেন এবং এসব উদ্ভাবন বাণিজ্যিকভাবে সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মৌলভীবাজারের এ তরুণ উদ্ভাবকের উদ্ভাবন পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রধানমন্ত্রীর উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেশের তরুণ উদ্ভাবকদের মধ্যেও নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, জুলাই শহীদদের...

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়। এ বিষয়ে...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...