বুধবার, ৫ আগস্ট ২০২৬

ব্রুনোর জোড়া গোলে শেষ ষোলোতে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

এইচ গ্রুপ থেকে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল

৫৪ মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল। প্রথমে এটি রোনালদোর নামে দেওয়া হয়। ১২ মিনিট পর আবার ব্রুনোকেই দেওয়া হয় সেই গোল। রোনালদোর স্পর্শ লাগেনি। এরপর যোগ করা সময়ের ৩ মিনিটে দ্বিতীয় গোল দেন পেনাল্টি থেকে। পর্তুগালের ১৮ শটের বিপরীতে উরুগুয়ে ১৪টি নেয়। প্রত্যেকেরই তিনটি করে অন টার্গেট শট।

এবার পেনাল্টি থেকে ব্রুনোর গোল। যোগ করা সময়ে ২-০ গোলে এগিয়ে পর্তুগাল। ডি বক্সে ব্রুনোর শটই ক্লিয়ার করতে গিয়ে নীচে পড়ে বল হাতে লাগিয়ে ফেলেন গিমিনেজ। ভারের সহায়তায় রেফারি পেনাল্টি দেন। উরুগুয়ে সেটি মানতে চায়নি। তবে উপায় ছিল না।

লুসাইলে ব্রুনোর গোলে লাল উৎসব। ৫৪ মিনিটে গোল দিয়ে এগিয়ে দেন দলকে। ম্যাচের প্রথম অন টার্গেট শটেই পর্তুগালের গোল! ৬ গজের মধ্যে দারুণ একটু ক্রস করেন ব্রুনো। দৌড়ে এসে রোনালদো হালকা স্পর্শেই জড়িয়ে দেন জালে। লুসাইল মেতে উঠে লাল উৎসবে। কিন্তু না, রোনালদোর গোল হয়নি, কারণ তার স্পর্শ লাগেনি।৬৮ মিনিটে স্টেডিয়ামের ঘোষক জানান এটি ব্রুনোর গোল। তার নামেই যোগ হয়েছে গোল। গোল পেতে পেতেও পাননি সিআরসেভেন।

রোনালদো-কাভানির লড়াইয়ের প্রথমার্ধ শেষ হলো গোল শুণ্য ড্রতে। শুরুর দিকে বেশি রক্ষণাত্মক ছিল উরুগুয়ে। ধীরে ধীরে আক্রমণে উঠে আসছিল বারবার। তবে লাভ হয়নি। একটি সহজ সুযোগ মিস করেছে তারা। অন্যদিকে বারবার আক্রমণের চেষ্টা করে গেলেও উরুগুয়ের রক্ষণভেদ করতে পারেনি পর্তুগীজরা। ৮টি আক্রমণ করে, সবগুলোই ছিল লক্ষ্যহীন। প্রথমার্ধে ৭০শতাংশ বল ছিল পর্তুগালের পায়ে। উরুগুয়ে যেখানে ১০টি ফাউল করে সেখানে পর্তুগাল করে মাত্র ২টি।

৩২ মিনিটে অল্পের জন্য বেঁচে গেলেন রোনালদোরা। বেন্টাকুর বল পেয়েই ডি বক্সে ড্রিবলিং করে ঢুকে যান। বাঁধা হয়ে দাঁড়ান পর্তুগীজ গোলরক্ষক। এগিয়ে এসে শট রুখে দিয়ে বল নিয়ে নেন নিজের নিয়ন্ত্রণে।

অতি রক্ষণাত্মক ফুটবল খেলছে উরুগুয়ে। কাভানিরা আক্রমণের চেয়ে নিজেদের রক্ষণের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। রোনালদোর বারবার উঠে এসেও ডিফেন্সের ফাঁক ফোকর বের করতে পারছে না। এখন পর্যন্ত ৫টি আক্রমণ করে পর্তুগাল। অন্যদিকে উরুগুয়ে মাত্র ২টি। ৩০ মিনিট পর্যন্ত বল ৭৭ শতাংশ সময় পর্তুগীজদের পায়ে ছিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...