রবিবার, ২৬ জুলাই ২০২৬

সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে আগের দুই বারের দেখায় জয়ের দেখা পায়নি ব্রাজিল। ফলে কাতার বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার হাতছানির সঙ্গে সুইসদের বিপক্ষেও অধরা জয়ের সুযোগ আসে সেলেসাওদের সামনে। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও, দ্বিতীয়ার্ধে ঠিকই জালের দেখা পায়। মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলের সঙ্গে সুইজারল্যান্ডের বিপক্ষে নতুন ইতিহাস গড়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপের মঞ্চে ১৯৫০ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার সুইজারল্যান্ডের বিপক্ষে ২-২ গোল ব্যবধানে ড্র করেছিল ব্রাজিল। আর সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোল সমতায় সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই। তবে এবার মরুর বুকের বিশ্বকাপে সুইসদের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিলো কোচ তিতের দল। যার সুবাদে ফিফা বিশ্বকাপের ২২টোম আসরের নকআউট পর্বে উঠে গেল থিয়াগো সিলভার দল।

সোমবার (২৮ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪’এ মাঠে নেমে শুরুতে কিছুটা অস্বস্তিতেই ছিল ব্রাজিল শিবির। আগের ম্যাচের শৈল্পিক ফুটবল উপহার দেওয়া তিতের শিষ্যরা প্রথমে দেখেশুনে আক্রমণের পথ বেছে নেন। যার কারণে ম্যাচের প্রথম দশ মিনিটে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল।

তবে ২৭তম মিনিটে প্রথমবারের মতো গোলের সহজ সুযোগ পায় ব্রাজিল। রাফিনহার মাঝমাঠ থেকে পাঠানো বল ডি-বক্সে পেয়ে যান ভিনিসিউস জুনিয়র। তবে তার দুর্বল আকৃতির শট গোলপোস্টের দিকে গেলেও কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার। বিরতির আগে রাফিনহাও একটি সুযোগ পান। তবে তা কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি। যার কারণে নির্ধারিত এই অর্ধের খেলা গোলশূন্যতেই শেষ হয়।

তাই আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকেতা ও ফ্রেডকে তুলে নিয়ে রদ্রিগো ও ব্রুনো গুইমারেসকে মাঠে নামান তিতে। যার কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে বেশি সময়ও লাগেনি সেলেসাওদের। ৬৪ তম মিনিটে মাঝমাঠ থেকে কাসেমিরোর বাড়ানো বল ডি-বক্সে ফাঁকা স্থানে পেয়ে যান ভিনিসিয়াস। সুইস গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই তারকা। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

এবার উপায় না পেয়ে ফরোয়ার্ড লাইনে পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। আগের ম্যাচের তারকা রিচার্লিসন ও রাফিনহাকে তুলে নিয়ে অ্যান্টোনি ও গ্যাব্রিয়েল জেসুসকে মাঠে নামান তিনি। এবার সুইজারল্যান্ডের রক্ষণকে ভেদ করে গোলের দেখা পায় ব্রাজিল। ৮৩তম মিনিটে রদ্রিগোর সহায়তায় কাঙ্খিত সেই গোল করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। শেষ দিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে জেসুস-রদ্রিগোরা। তবে আর জালের দেখা পায়নি। ফলে এক গোলের জয়েই মাঠ ছাড়ে নেইমারবিহীন ব্রাজিল।

এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। দুইয়ে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট ৩। এছাড়া তলানির সার্বিয়ার সঙ্গে সমান এক পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে রয়েছে ক্যামেরুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...