রবিবার, ২৬ জুলাই ২০২৬

পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রীর আন্তরিকতা রয়েছে: দীপংকর তালুকদার এমপি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষার প্রসার ও সকল সম্প্রদায়ের কল্যাণে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও ভালোবাসা রয়েছে। 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মোট ২১০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। যার কারনে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার মানুষ শিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। একমাত্র আওয়ামীলীগ সরকারই সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কাজ শুরু করে। যার কারণে শিক্ষায় দেশ আরো এগিয়ে যাচ্ছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকুরী আত্তীকরণ করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য শিক্ষা প্রিয়নন্দ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, ইলিপন চাকমা, দীপ্তিময় তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা প্রমূখ।

অনুষ্ঠানে ক্রেষ্ট ও পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ট্রাডিশনাল পোষাক উপহার হিসাবে প্রদান করা হয়।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় ২১০টি স্কুলকে ২০১৭ সালে জাতীয়করণকরা হয়। তার মধ্যে রাঙ্গামাটি জেলায় ৮১টি স্কুল স্থান পেয়েছে। তবে ২০২২ সালে ১৩ এপ্রিল ২১০টি স্কুলের শিক্ষকদেরকেও আত্মীকরণ করা হয়। এর মধ্যে রাঙ্গামাটি জেলার ৮১টি বিদ্যালয়ের ২৯৩ জন শিক্ষক আত্মীকরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

আরও পড়ুন

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...