শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ১০ হাজার ছাড়ালো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমছে। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৫৬১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ১০ হাজার ২০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৫৭০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (১৩ মে) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৭৩ জন আর ৬ লাখ ১৫ হাজার ৪০ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭০ হাজার ১৬৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩৫৮ জনের।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৩৭ হাজার ৮১০ জন, রাশিয়ায় ৫১ লাখ ৯৩ হাজার ৯৬৪ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ৫৮ হাজার ৪৯৪ জন, ইতালিতে ৪২ লাখ ৪৩ হাজার ৪৮২ জন, তুরস্কে ৫৩ লাখ ২৫ হাজার ৪৩৫ জন, স্পেনে ৩৭ লাখ ৩৩ হাজার ৬০০ জন, জার্মানিতে ৩৭ লাখ ২২ হাজার ২৯৫ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৪৮ হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৪০৭ জন, রাশিয়ায় এক লাখ ২৬ হাজার ৭৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৯৬ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৯৭৬ জন, তুরস্কে ৪৮ হাজার ৬৬৮ জন, স্পেনে ৮০ হাজার ৫০১ জন, জার্মানিতে ৯০ হাজার ৪৫৬ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২৯ হাজার ৮২১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বমঞ্চে নামার আগে...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু উদ্ধার

ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি সোমবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ...