বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফ্রান্সকে প্রাপ্য সম্মান দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

চলতি কাতার বিশ্বকাপে গেলবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দলে এবারো নেই তারকার অভাব। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পল পকবা, করিম বেনজেমার মতো তারকা ফুটবলাররা।

তবে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যদিও একটু পেছনের সারির দল তারা।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এর আগে অজি গোলরক্ষক ম্যাট রায়ান অবশ্য এসব সমীকরণ মাথায় রাখছেন না।

২০১৮ বিশ্বকাপে ১-১ গোলে ড্র থাকা অবস্থায় শেষ মুহুর্তের আত্মঘাতী গোলে ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে অজি গোলরক্ষক রায়ান সেই কথা মনে করিয়ে জানালেন গেল রাশিয়া বিশ্বকাপেও ফ্রান্সের সাথে আমরা ভালো খেলেছিলাম, দুর্ভাগ্যজনক হেরে গিয়েছিলাম ম্যাচটা।

এ নিয়ে রায়ান বলেন, ‘সেবার আমরা (রাশিয়া বিশ্বকাপে) ফ্রান্সের বিপক্ষে দারুণ এক সুযোগ পেয়েছিলাম। কিছুটা দুর্ভাগ্যও বলতে হয় (ম্যাচ হারায়)। তবে সেদিন একটা বিষয় শিখেছি যে, প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিতে হবে কিন্তু ভয় পাওয়া চলবে না।’

ফ্রান্সের তারকা কয়েকজন ফুটবলার দলে না থাকলেও রয়েছেন কিলিয়ান এমবাপে, গ্রিজম্যানদের মতো বিশ্বসেরা তারাকারা। তবে অজিরা এসব তারকাদের দেখে আতঙ্কিত না হয়ে বরং নিজেরা ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে গোলরক্ষক রায়ান বললেন, ‘আমরা ভীষণ ভালো একটি দলের দুর্দান্ত ফুটবলারদের বিপক্ষে খেলব। কিন্তু তারাও আমাদের মতন মানুষ। কাজেই জেতার ভালো সম্ভাবনাই আছে আমাদের।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...