বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ওয়েলসের বিপক্ষে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ওয়েলস ও যুক্তরাষ্ট্র। যেখানে প্রথম থেকেই গ্যারেথ বেলের দল ওয়েলসের বিপক্ষে আক্রমণাত্বক খেলা উপহার দিতে থাকে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। যার ফলও তারা পায় দ্রুতই।

৩৬তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের পাস থেকে ফরোয়ার্ড টিমোথি উইয়াহর গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে আর গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে তারা।

মঙ্গলবার (২২ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে ওয়েলসকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। যার ফলে প্রথম দশ মিনিটে ওয়েলসের পায়ে তেমন বলই যায়নি। তবে আক্রমণের বিপরীতে দুই মিনিটের ব্যবধানে জোড়া হলুদ কার্ড খায় যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার সার্জিনো ডেস্ট ও মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককিনি।

তবুও খেলায় ফিরতে পারেনি ওয়েলস। উল্টো ম্যাচের ৩৬তম মিনিটে গোল হজম করে বসে তারা। ওয়েলসের ডি-বক্সের মধ্যে ক্রিস্টিয়ান পুলিসিচ পাস দেন ফরোয়ার্ড টিমোথি উইয়াহকে। সেখান থেকে ওয়েলস গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...