বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হাঁটু গেড়ে প্রতিবাদ জানাবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাঁটু গেড়ে প্রতিবাদ জানাবে ইংল্যান্ড ফুটবল দল। দলটির কোচ গ্যারেথ সাউথগেট এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সন্ধ্যা ৭টায় ইরানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হ্যারি কেইনরা। খেলা শুরুর ঠিক আগে থ্রি লায়ন্সরা হাঁটু গেড়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাঁটু গেড়ে বসা হচ্ছে। ইংল্যান্ড দলের এই একাত্মতায় ফিফা ও কাতারের পক্ষ থেকে কোনো বাঁধা আসেনি।

সাউথগেট বলেছেন, ‘আমরা দল হিসেবে দীর্ঘ সময় এই প্রতিবাদ করে আসছি এবং এবারও আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি এটা বড় মঞ্চ এবং এর মাধ্যমে শক্তিশালী বার্তা দেওয়া হবে তরুণ সমাজের প্রতি, বিশেষ করে যাদের ভেতরে এমন ভাবনাটা রয়েছে।’

কোভিডের ঠিক আগে এক শ্বেতাঙ্গ পুলিশ জর্জ ফ্লয়েডকে তার গলার কাছে হাঁটু গেড়ে শ্বাসরোধ করে হত্যা করে। প্রায় ৯ মিনিট তার গলা হাঁটু দিয়ে চেপে ধরে রাখেন পুলিশ কর্মকর্তা ডেরেক চোবিন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় বিক্ষোভ।

ফুটবল মাঠে সব সময়ই খেলোয়াড়রা ন্যায়বিচার চেয়ে আসছেন। তা ছড়িয়ে পড়ে ক্রিকেটেও। ক্রিকেট বিশ্বকাপে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন গতি পায়। এবার ফুটবল বিশ্বকাপেও ছড়িয়ে পড়ছে এ আন্দোলন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...