বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু আজ

ক্রীড়া ডেস্ক

প্রতি চার বছর পর আসে এই মাহেন্দ্রক্ষণ। সংখ্যার বিচারে যা প্রায় ১ হাজার ৫০০ দিন। বলা হচ্ছে, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের কথা। যার জন্য সারা বিশ্বের ফুটবল ভক্তদের অপেক্ষা যেন অন্তহীন। ফুটবল বিশ্বকাপের প্রতিটা আসর আসলে ভাঙা স্বপ্ন জোড়া লাগানোর চেষ্টায় থাকেন ভক্তরা। কখনও কাছাকাছি গিয়ে ভাঙা স্বপ্ন আবার ভাঙে, কখনও শুরু থেকেই উবে যায় সেটি। তবুও ভক্তদের ফুটবল প্রেমের যেন শেষ নেই।

একই স্বপ্নকে ঘিরে কাতারে আজ রোববার মাঠে গড়াচ্ছে সেই মুহূর্ত। আর তাতে রং লাগাতে প্রস্তুত ৩২ দল। আজ শুরু হয়ে বিশ্বকাপ ফুটবলের এই আসরে তুলির শেষ আঁচড় বসবে আগামী ১৮ ডিসেম্বর। তারপরে আবারও শুরু দেড় হাজার দিনের অপেক্ষা। এভাবেই ঘুরে চলেছে কালের চাকা। কেউ সেখান থেকে ঋদ্ধ হচ্ছেন, কেউ থেকে যান ফাঁকা।

এদিকে, এতদিনের অপেক্ষা শেষে নতুন আসরকে বরণ করতে মরুর বুকে রাত ৮টায় আয়োজিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন ডমিনিক লিল ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার এবং নোরা ফাতেহি। কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুকের সংগীত পরিবেশনাও থাকবে। তবে, পূর্ব ঘোষণা অনুযায়ী, জনপ্রিয় মুখ শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপা থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে।

৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে রাত ১০টায় ২২তম আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। দেশটির খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে হবে এসব আয়োজন। স্টেডিয়ামটিতে এক সঙ্গে ৬০ হাজার দর্শক বসতে পারবেন। এটি কাতারের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। ৮০ হাজার ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়ামটি সবচেয়ে বড়।

ফুটবল বিশ্বকাপে ২০১৮ সালে রাশিয়াতে ফ্রান্স, ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাতে স্পেন শিরোপা জেতার খেতাব অর্জন করেছিল। এ পর্যন্ত ব্রাজিল পাঁচবার শিরোপা জিতেছে। সেগুলো— ১৯৯৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে। তিতের শিষ্যরা এই পুরস্কারটি গত ২০ বছর ধরে অর্জন করতে পারেনি।

এবার কাতার বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা। এ ছাড়া, ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা। এসময় প্রতিটা ম্যাচে চোখ থাকবে বাংলাদেশি ভক্তদের।

৩৬ বছর ধরে একটি শিরোপার অপেক্ষায় রয়েছে আরেক ফেবারিট দল আর্জেন্টিনা। ১৯৭৮ এবং ১৯৮৬ এর পরে তাদের হাতে ওঠেনি ফুটবলের সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ। মেসি বাহিনী এবার মুখিয়ে রয়েছে কাপ জেতার জন্য। আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

অন্যদিকে জার্মানি কাপ নিয়েছে চার বার। একই সংখ্যায় রয়েছে ইতালি। তবে এবারের আসরের জন্য তারা কোয়ালিফাই করতে পারেনি। বাদ পড়তে হয়েছে বাছাই পর্ব থেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...