বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার জার্সি পড়ার কারণ জানালেন অপু

বিনোদন ডেস্ক

ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। চার বছর পর আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ।

তাই অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করছেন। সে দিক থেকে পিছিয়ে নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও।

অপু বলেন, ব্রাজিল দলকে সমর্থন করেন তিনি। তাই যারা ফুটবল বোঝেন, ভালোবাসেন তাদেরকে ব্রাজিল দলকে সাপোর্ট করার অনুরোধও জানান অপু।

এমন অনুরোধের মধ্যে হঠাৎ উঠে আসলো অপুকে ঘিরে এক ট্রলের ঘটনা। ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার জার্সি পড়ার কারণে বরাবরই ট্রলের শিকার হন এ অভিনেত্রী। ব্রাজিল সমর্থক হয়েও কেন আর্জেন্টিনার জার্সি পড়েছিলেন সে ব্যাখ্যাও দিলেন তিনি।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ খ্যাত এ নায়িকা বলেন, এই বিষয়ে আমাকে নিয়ে অনেক ট্রল হয়। অনেকে ট্রল করে বলেন, আগে তো আপনি আর্জেন্টিনা সাপোর্ট করতেন, এখন কেন ব্রাজিল সাপোর্ট করছেন?

মূলত আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। যদিও আমি তখন খুব একটা খেলা বুঝতাম না। আমাকে বলেছিল বিশ্বকাপ ফুটবল হচ্ছে, একটা ফটোশুট করতে হবে।

সেখানে নুসরাত ইমরোজ তিশা, আসিফ আকবর ছিলেন। তারা সবাই অলরেডি ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে আমি অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম।

আর সেই ছবি নিয়ে আমাকে এখনো ট্রল করেন দর্শকরা। বিষয়টা এমন না যে আমি আগে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, এখন ব্রাজিল করি। তবে আগে আমি না বুঝেই সাপোর্ট করতাম, আর এখন বুঝে সাপোর্ট করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...