মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চিনি খেলে কি ডায়াবেটিস হয়?

চট্টগ্রাম নিউজ ডটকম

ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ভয়াবহ হারে। আগে মনে করা হতো শুধু বয়স্কদের ক্ষেত্রেই এই সমস্যা হতে পারে, আসলে তা নয়। এখন বয়সে তরুণ অনেকের ক্ষেত্রেও দেখা দিচ্ছে এই সমস্যা।

আমাদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে বা কোষগুলো শরীরে তৈরি হওয়া ইনসুলিনে ঠিকমতো সাড়া না দিলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। আর এই সমস্যাকেই বলা হয় ডায়াবেটিস।

আমাদের শরীরে মজুদ থাকা সুগার বা খাবার থেকে পাওয়া ফ্যাট ব্যবহারে শরীরকে সাহায্য করে প্যানক্রিয়াস থেকে নিঃসৃত ইনসুলিন।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞদের মতে, জিনগত কারণ ছাড়াও ও অজানা কিছু কারণে টাইপ-১ ডায়াবেটিস হতে পারে। এটি সাধারণত অল্প বয়সে ধরা পড়ে। এ রোগে আক্রান্ত হলে প্যানক্রিয়াসের পক্ষে ইনসুলিন তৈরি করা সম্ভব হয় না।

এদিকে টাইপ-২ ডায়াবেটিসের কারণ হিসেবে বংশগত ও জীবনযাপনের ধরন দুটোই দায়ী। এ ধরনের ডায়াবেটিসে বেশি আক্রান্ত হতে দেখা যায়। এই রোগের কারণে প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করলেও তা পর্যাপ্ত থাকে না বা তাতে শরীরের কোষগুলো সাড়া দেয় না।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, চিনি খেলে ডায়াবেটিস হয় এটি একটি ভুল ধারণা।

ম্যাক্স হেলথকেয়ারের এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস ও ওবেসিটির পরিচালক ড. সুজিত ঝা জানান, চিনি খেলেই যা তা সরাসরি ডায়াবেটিসের জন্য দায়ী এমনটা কিন্তু নয়। তবে চিনি খাওয়ার কারণে এমন কিছু সমস্যা দেখা দেয়, যা থেকে হতে পারে ডায়াবেটিস।

চিনি ওজন বৃদ্ধি বা ওবেসিটির জন্য দায়ী। আর এই সমস্যা ডায়াবেটিসের অন্যতম কারণ। ড. সুজিত বলেন, যদিও চিনি খেলেই ডায়াবেটিস হয় না তবে অতিরিক্ত রিফাইন্ড সুগার গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ এতে কোনো ধরনের পুষ্টি থাকে না, শুধু ক্যালোরি থাকে।

ভারতের কৈলাশ হাসপাতালের পুষ্টিবিদ ও চিকিৎসক ড. পারভীন ভার্মা জানিয়েছেন, কেবল চিনিযুক্ত খাবার খেলেই যে তা ডায়াবেটিসের জন্য দায়ী তা নয়।

স্ট্রেস, স্থুলতাসহ আরো বিভিন্ন কারণে এটি হতে পারে। রিফাইন্ড সুগারের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। এর কারণ চিনির মতো শর্করাযুক্ত খাবার আমাদের শরীরে গ্লুকোজোর মাত্রা কমিয়ে দেয়।

চিনি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। চিনি ক্ষতিকর বলে যত আলোচনা তা মূলত বিভিন্ন পানীয়, বেকিং ফুড ও রেডিমেড খাবারে থাকা অতিরিক্ত চিনির কারণে। ডায়াবেটিস মূলত নির্ভর করে বংশগতি, পারিবারিক ইতিহাস ও জীবনযাপনের ধরনের ওপর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...