বুধবার, ২৯ জুলাই ২০২৬

চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রী শ্রী গিরি গোবর্ধন পুজা অনুষ্ঠিত 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

মঙ্গল ও শুভ দর্শন আরতি, গুরু পুজা, শ্রীমদ্ভাগবত পাঠ, গৌড়িয় ভজন, হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনের রাজ ভোগ এবং শ্রীশ্রীগিরিগোবর্ধন ও অন্নকূট তাৎপর্য শীর্ষক আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত  হলো শ্রীশ্রীগিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব।

রবিবার (৩০অক্টোবর) সকাল হতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায় অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ( ইসকন) কর্তৃক অনুমোদিত চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে মহা আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন ইসকন এর চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও হাটহাজারী শ্রীশ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী।

শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র প্রচার সংঘের প্রতিনিধি আদিপুরুষ শ্যাম দাসের সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কেপিএম এর জিএম( এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি তুষার চৌধুরী, অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক, মিশন এলাকা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ইউপি সদস্য জুয়েল চাকমা । স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী গৌর নিতাই নাম হট্র প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রীমান পালক মাধব দাস।

অন্নকূট উৎসবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় বেতার ও টিভি শিল্পীরা গৌড়িয় ভজন পরিবেশন করেন। অনুষ্ঠানে দুর দুরান্ত হতে শত শত ভক্তের আগমন ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...