বুধবার, ২৯ জুলাই ২০২৬

নায়ক জসিমকে মেরে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি : আহমেদ শরীফ 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরে নিজ জন্মভূমি কুষ্টিয়াতে যান এবং সেখানে নিজ গ্রামে নিজ উদ্যােগে নব নির্মিত মসজিদ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে কুষ্টিয়ার বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন আহমেদ শরীফ।

পরবতীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুলের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের আমন্ত্রণে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়ে মন জয় করেন হাজার হাজার ছাত্র ছাত্রীদের তিনি। এসময় সকলের অনুরোধে তিনি বললেন বাংলা সিনেমা মাস্তান রাজা’র জনপ্রিয় ডায়লগ। করতালিতে মুখরিত হয়ে উঠে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এবং তিনি সংক্ষেপে ভক্তদের অনুপ্রাণিত করেন। এসময় উপস্থিত ইঞ্জিনিয়ার টুটুল ছাত্র ছাত্রীদের পক্ষে অভিনেতা আহমেদ শরীফকে প্রশ্ন করে জানতে চান, অভিনয় কালে কোন নায়ককে মেরে বেশি মজা পেয়েছেন। হাসতে হাসতে উত্তরে আহমেদ শরীফ বলেন, আমি অভিনয়কালে নায়ক জসিম কে মেরে যেমন সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। আবার তেমনি জসিমও আমাকে মেরে আনন্দ পেয়েছে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তরুনদের অনুপ্রেরণা জুগিয়েছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ। এসময় অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ হাজার হাজার শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত মার্চ মাসে দেশে ফিরে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফের নিজ গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হওয়া কয়া ইউনিয়নের

বানিয়াপাড়ায় নিজ উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিলের মাধ্যমে নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধন করেন অভিনেতা আহমেদ শরীফ।

উদ্বোধনের পাশাপাশি অংশগ্রহণ করেছেন সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...