সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর কর্ণেলহাটে দিনভর ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

আজ (২১ অক্টোবর) শুক্রবার সকাল ৯টা থেকে কর্ণেলহাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় এ আয়োজন।

এতে শিশু বিশেষজ্ঞ, দন্ত, মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। বিকেল ৪ পর্যন্ত ক্যাম্পে প্রায় দুইশ রোগিকে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।

এর আগে সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবীদ মনোয়ার উল আলম নোবেল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল।

উদ্বোধন করেন বনফুল এন্ড কোম্পানীর জিএম মো. আমানুল আলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরী, সমাজসেবক এসএম জিয়া উদ্দীন লোভন, ডা. তারিকুল ইসলাম এবং কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আকবরশাহ থানা সভাপতি শামীম হোসেন বিপ্লবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফয়সাল খাঁন সাদিক, হাসান মুরাদ চৌধুরী রিমন প্রমুখ।

চিকিৎসাসেবা দেন ইসলামী ব্যাংক হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট ডা. মো. ইদ্রিস উল্লাহ ভুঁইয়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ডা. মো. তারিকুল ইসলাম, দন্ত চিকিৎসক এনায়েত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এ পর্যন্ত প্রায় ২৩ হাজার মানুষকে বিভিন্ন বিষয়ে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...