বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুভোর্গ

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন কর্মরত চিকিৎসক।

ঘনঘন লোডশেডিংয়ের কারণে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ অকেজো ও মিটার নষ্ট হয়ে যাই। ফলে বিকাল পাঁচটা থেকে বিদ্যুৎহীন ছিল গোটা হাসপাতাল। এতে চরম দুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা রোগীদের।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১৭ অক্টোবর) বিকালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্ভিস ট্রান্সফরমারটি হঠাৎ বিকট শব্দে নষ্ট হয়ে যায় । এতে করে ভুতুড়ে পরিবেশ নেমে আসে হাসপাতালে। প্রচন্ড গরমে রোগীরা অস্থির হয়ে উঠেন। হাসপাতালের অভ্যন্তরীণ ও বহির্বিভাগে রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের সব রকমের জরুরী সেবা বন্ধ থাকে। এছাড়া অচল হয়ে পড়ে এক্সরে মেশিন, ইসিজিসহ অন্যান্য যন্ত্রপাতি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে যোগাযোগ করে জানা যায় , স্বাস্থ্য কমপ্লেক্সটি অন্ধকারাচ্ছন্ন রয়েছে। জরুরী বিভাগে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন চিকিৎসক।

সেবা নিতে আসা এক রোগির স্বজন জানান , আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দাদের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং , আবার বিকাল থেকে হাসপাতাল একেবারে বিদ্যুৎহীন হয়ে আছে। রোগীদের খুব কষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের রোগী আবুল বাশার বলেন, বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার নিতে পারছি না।

স্থানীয় বাসিন্দা ও উত্তর শোলকাটা সমাজ কল্যান পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুনছুর ক্ষোভ প্রকাশ করে বলেন, অব্যবস্থাপনায় ভরপুর এই স্বাস্থ্য কমপ্লেক্স । দায়িত্বরতদের অবহেলার কারণে আজ শতাধিক মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। খাওয়ার পানি নেই , বাথরুমের পানি শেষ হয়ে গেছে। খুব অসহনীয় অবস্থায় রাত কাটাতে হচ্ছে রোগিদের। স্থানীয় যুবকদের সহযোগিতায় ওয়ার্ডে ভর্তি রোগীদের জন্য আলোর ব্যবস্থা করার চেষ্টা করছি।

হাসপাতালের ইলেকট্রিশিয়ান ও নিল মানবাধিকার উন্নয়ন সংস্থার আনোয়ারা উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাকিল বলেন, অনেক দিন ধরে ট্রান্সফারমার সমস্যা দেখা দিয়েছিলো । আজ কয়েকবার লোডশেডিং হয় ফলে ট্রান্সফারমার নষ্ট হয়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, হঠাৎ আজ সার্ভিস ট্রান্সফরমার বিকল হয়ে যায় এতে করে বিপাকে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও সেবা নিতে আসা সাধারণ রোগীরা । চেষ্টা করছি আনোয়ারা পল্লী বিদ্যুৎ বিভাগের যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমাধানের।

পল্লি বিদ্যুৎ এর ডিজিএম জসিম উদ্দিন চট্টগ্রাম নিউজ ডটকমকে জানান, হাসপাতালের বিষয়টি রাতে জেনেছি । ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। নতুন ট্রান্সফরমার সকালে পটিয়া থেকে এনে লাগাতে হবে । রাতে আনা সম্ভব না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ চট্টগ্রাম নিউজ ডটকমকে বলেন, হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার পুড়ে যাওয়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এতে হাসপাতালে সেবা নিতে আসা অর্ধশতাধিক রোগী ও রোগীর স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। পল্লী বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে । তারা সকালের মধ্যে দ্রুত নতুন ট্রান্সফরমার এনে বিদ্যুৎ সংযোগ সচল করে দিবে বলে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...