রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ব্যয় বাড়ায় সংকটে জার্মানির নিম্ন মধ্যবিত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানিতে জ্বালানির দাম অনেক বেড়েছে৷ মূল্যস্ফীতিও মানুষের বেতন খেয়ে ফেলছে৷ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে পড়ছে নিম্ন মধ্যবিত্তরা৷

ইনস্টিটিউট অফ জার্মান ইকোনমির হিসেবে ২০১৯ সালে একজন ব্যক্তির আয় কর ও চিকিৎসা বিমার প্রিমিয়াম দেয়ার পর মাসে ১ হাজার ৭০০ থেকে ৩ হাজার ১০০ ইউরো (এক লাখ ৭০ হাজার থেকে তিন লাখ ছয় হাজার বাংলাদেশি টাকা) হলে তাকে মধ্যবিত্ত বলা হতো৷

আর দুই সন্তানসহ চারজনের পরিবারের মাসিক আয় ৩ হাজার ৫৪০ থেকে ৬ হাজার ৬৪০ ইউরো (সাড়ে তিন লাখ থেকে সাড়ে ছয় লাখ বাংলাদেশি টাকা) হলে তারা মধ্যবিত্ত বলে গণ্য হতেন৷

জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের অসমতা ও সামাজিক নীতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানের প্যাট্রিক জাখভেহ জানান, ওইসিডির হিসেবে জার্মানির প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ নিম্ন মধ্যবিত্ত (যারা মধ্যবিত্ত শ্রেণির একেবারে শুরুর দিকে আছেন) শ্রেণিতে পড়েন৷ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট তাদের উপর অনেক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি৷

ঋণদাতা ও দেউলিয়াত্ব নিয়ে পরামর্শ দেয়া কোম্পানি ‘ডিয়াকোনিশেস ভ্যার্ক’ ও ‘জার্মান প্যারিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ নর্থ রাইন ওয়েস্টফালিয়া’ও সেরকম আভাস দিয়েছে৷ তারা দেখেছে যে, মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে আর পেরে ওঠা যাবে না বলে মনে করছে অনেক মানুষ৷

এই দুই সংস্থা জানাচ্ছে, সরকারি বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ করা ব্যক্তিরা সামাজিক সংকটের উপর প্রশিক্ষণ নেয়ার আগ্রহ দেখাচ্ছেন৷ এর মাধ্যমে তারা হতাশাগ্রস্ত ও আতঙ্কিত মানুষকে পরামর্শ দেয়ার যোগ্যতা অর্জন করতে চান৷

জনগণের উপর থেকে মূল্যস্ফীতির বোঝা কমাতে জার্মানি সাড়ে ছয় হাজার কোটি ইউরো খরচ করবে বলে গতমাসে জানিয়েছে৷ শীত মৌসুমে এই অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷

এই অর্থ দিয়ে স্বল্প খরচে গণরিবহণে ভ্রমণ এবং জ্বালানি সরবরাহ কোম্পানিগুলো যেন ক্রেতাদের কম খরচে তেল, গ্যাস ও কয়লা সরবরাহ করতে পারে সেজন্য কর ছাড় দেয়া হবে৷

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর আরো দুটি প্যাকেজ ঘোষণা করেছিল সরকার৷ এর একটি ছিল পেট্রোলের উপর করছাড় এবং অন্যটি নয় ইউরোর টিকেটে গোটা জার্মানি ভ্রমণের সুযোগ৷ এই দুই প্যাকেজেরই মেয়াদ শেষ হয়েছে আগস্টে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...