রবিবার, ২৩ আগস্ট ২০২৬

উপেক্ষিত জনগণের কথা বলবে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব

নিউজ ডেস্ক

ইতিহাস খ্যাত চট্টগ্রামের সীতাকুণ্ড জনপদ ও এখানকার সাধারণ জনগণ অনেক ক্ষেত্রেই বঞ্চনার শিকার। সেই উপেক্ষিত সাধারণ মানুষের কথা বলবে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।

একইসাথে এখানকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও উৎকর্ষতা বৃদ্ধিতেও কাজ করবে এই সংগঠন। এ সকল লক্ষ্য সামনে রেখে পথচলা শুরু করেছে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।

গত (১৪ অক্টোবর) শুক্রবার রাতে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে আহ্বায়ক হয়েছেন ভোরের কাগজ সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খান এবং সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সীতাকুণ্ড প্রতিনিধি মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু।

কমিটির অন্যরা হলেন- শাপলা টেলিভিশনের বার্তা প্রধান এমরানুল ইসলাম মুকুল, দৈনিক আমার বার্তা ব্যুরো প্রধান টিপু দাশ গুপ্ত, বিজয় টিভির কামরুজ্জামান কামরুল, একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির, দৈনিক আমাদের নতুন সময়ের সীতাকুণ্ড প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, দৈনিক সময়ের আলোর সীতাকুণ্ড প্রতিনিধি খালেদ মেজবাহ উদ্দিন, বিজয় টিভির ক্যামরাপার্সন মামুনুর রশীদ, দৈনিক বিশ্ব মানচিত্র’র এ কে অপু, বিজনেস বাংলাদেশের ফারহান সিদ্দিক, চট্টগ্রাম বুলেটিনের জয়নাল আবেদীন, ঢাকা টাইমসের শেখ নাদিম, দৈনিক আজকালের খবর এর ইমাম হোসেন ইমন, এশিয়ান টিভির রেজাউল হোসেন পলাশ, দৈনিক তৃতীয় মাত্রার মামুনুর রশীদ মাহিন, বাংলাদেশ সমাচারের মো. মহিউদ্দিন, দৈনিক সরেজমিন বার্তা ও দৈনিক নতুনদিন পত্রিকার আব্দুল মামুন ও দৈনিক দিন প্রতিদিনের মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সংগঠনের সদস্য সংগ্রহ, গঠণতন্ত্র প্রণয়ণসহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

সীতাকুন্ড রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি, সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষা, নিরাপত্তা এবং সীতাকুন্ডের সার্বিক উন্নয়নে ইতিবাচক সংবাদ পরিবেশনে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ রচনায় ভূমিকা রাখবে এই সাংবাদিক সংগঠন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...