কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুমন ঢাকা বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুব।
তিনি বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে গত সোমবার কক্সবাজার বেড়াতে আসেন সুমন। তারা লাবণী পয়েন্টস্থ হোটেল কল্লোল এর ৪১৫ নাম্বার রুমে উঠেন। এরপরের দিন আজ মঙ্গলবার দুপুরে সাগরে গোসল করতে নামেন সুমন।
এসময় স্রোতের টানে সাগরে ভেসে যান তিনি। বিষয়টি আচঁ করতে পেরে লাইফ গার্ড ও বীচকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার মৃত্যু হয়।
