শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রতিটি গুলির শব্দের প্রতিবাদ করা হচ্ছে: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একটি গুলির শব্দও যদি শোনা যায় তার প্রতিবাদ জানায় বিজিবি। মিয়ানমার থেকে অনুপ্রবেশ যাতে না ঘটে সেজন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলার নাইক্ষৎছড়ির ঘুমধুম সীমান্তের পরিদর্শনে এসে রেজুপাড়া ফাতরাজিরি বিওপিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেজর জেনারেল সাকিল আহমদে বলেন, জনবল বাড়িয়ে সীমান্তে টহল জোরদার অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের ব্যাপারেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মিয়ানমারকে কূটনৈতিকভাবে চিঠিও দেওয়া হয়েছে। তারাও আমাদের চিঠির জবাব দিয়েছেন। একই সঙ্গে চিঠিগুলো সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে বিজিবি জোয়ানদের টহল নজরদারিতে আরও বেশি উদ্বুদ্ধ করা। একজন প্রধান হিসেবে তারা আমাকে দেখলে দায়িত্ব পালনে আরও সাহস পাবেন এবং কাজের প্রতি আরও বেশি আন্তরিক থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...