বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পাথরঘাটায় অপহৃত স্কুলছাত্রী রাঙ্গুনিয়ায় উদ্ধার; গ্রেপ্তার ৩

নয়ন শীল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা হতে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দে মাস পর রাঙ্গুনিয়া হতে উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় এরফান হোসেন তালুকদার (২১), তারেক সুলতান (৫৩) এবং মোঃ ওসমান গনি (৪০) নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৮ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার পুমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

রবিবার ৯ অক্টোবর ২২ ইং বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বলেন, ভিকটিম পাথরঘাটা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ আগস্ট থেকে ভিকটিমের স্কুলের ২য় সাময়িক পরীক্ষা শুরু হয়।২৫ আগস্ট পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হন ওই শিক্ষার্থী। পরবর্তীতে কোতোয়ালী থানায় ভিকটিমের পরিবারের পক্ষ হতে জিডি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে এরফান হোসেন তালুকদার ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে বলে জানতে পারেন ভিকটিমের মা। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের মা এরফান হোসেন তালুকদারকে এজাহারনামীয় ও অজ্ঞাত দুই তিনজনকে আসামি করে ১০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। পরে বিষয়টি র‌্যাবকে জানানো হয় ভিকটিমের পরিবারের পক্ষ হতে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা ভিকটিমকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। পরে তারা ভিকটিমকে নিয়ে অন্য কোন অজ্ঞাত স্থানে চলে যাওয়ার পরিকল্পনা করছিল। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত এরফান হোসেন তালুকদার (২১), তারেক সুলতান (৫৩) এবং মোঃ ওসমান গনি (৪০) নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...