রবিবার, ২ আগস্ট ২০২৬

সাগরে ২২দিনের নিষেধাজ্ঞা: ফিরছে আনোয়ারার জেলেরা

মোহাম্মদ রিয়াদ হোসেন :

 ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। দুই মাস পর ফের সাগরে নিষেধাজ্ঞা দেয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরছেন হাজার হাজার জেলে ও বোট মালিকরা।

এদিকে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে প্রজনন মৌসুমে মা ও জাটকা ইলিশ নিধন রোধে গত ২০মে হতে ২৩জুলাই পর্যন্ত চলমান ছিল সাগরে নিষেধাজ্ঞা। তবে ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞার পর ইলিশের ভরা মৌসুমেও মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ।

উপকূলের জেলেরা জানায়, ভরা মৌসুমে তো ইলিশ পেলাম না তবে সরকার থেকে সাগরে আবারও নিষেধাজ্ঞা পেয়েছি। এই নিষেধাজ্ঞা তো আমাদের পেট পরিবার মানে না। পেটের জালায় ঋণগ্রস্থ হতে হয়। অন্য কাজ করার সুযোগ থাকে না আমাদের। সরকারে চাল দিয়ে সহযোগিতা করে তাও অধিকাংশ জেলেদের কপালে জুটে না। প্রভাবশালীরা ভাগ ভাটোয়ারা করে খেয়ে পেলে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আনোয়ারা গহিরা উপকূল থেকে ছোট- বড় মিলে সাগরে মাছ মাছ ধরতে যায় প্রায় ৯১০টি নৌকা। তার মধ্য থাকে উপজেলার জুঁইদন্ডি এলাকার ১১০টি, ফকিরহাট থেকে সরেঙ্গা পর্যন্ত ১৭০টি , পারকিতে ১৮টি, সব চেয়ে বড় ঘাট এলাকা উঠান মাঝির ঘাটে ২৮০টি। অন্য নৌকাগুলো সাত্তার মাঝির ঘাট, গলাকাটা ঘাট, পিচের মাথা, বাছা মাঝির ঘাট এলাকার। এসব নৌকা করে মাছ ধরতে যায় অন্তত ১০হাজার জেলে।

এবারের মৌসুমে ইলিশ না পাওয়ার বিষয়ে গহিরা ওঠান মাঝির ঘাট এলাকার জেলেরা জানান মাছ না পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এবার বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, অমাবস্যা পরবর্তী সময় ও নিষাধাজ্ঞা সময়ে অবাধে মা মাছ ধরা। গত ৬৫দিন নিষেধাজ্ঞা সময়ে নোয়াখালী, কুতুবদিয়া, মহেশখালী, হাতিয়াসহ বাইরের বড় বড় ফিশিং ট্রলারের মাধ্যমে মা মাছ ধরে নিয়ে যায়। যার ফলে ইলিশের ভরা মৌসুমে ইলিশ পায়নি আনোয়ারার জেলেরা।

এদিকে নিষেধাজ্ঞা সময়ে সাগর উপকূলের জেলেদের জন্য মৎস্য আহরণে নৌপুলিশ ও মৎস্য অফিস কঠোর হলেও সাগরে অবাধে মাছ ধরে নিয়ে যায় নোয়াখালী, সন্দ্বীপ ও হাতিয়াসহ বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় ফিশিং বোট গুলো। স্থানীয় জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা কী শুধু আনোয়ারার জেলেদের জন্য থাকে। বিভিন্ন জেলা থেকে আসা সাগরে বড় বড় বোট নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ নিধন করে। স্থানীয় জেলেরা নিষেধাজ্ঞা মানলেও অতিরিক্ত দামের আশায় কোনো নির্দেশনা মানছেন না বাইরের জেলেরা। বঙ্গোপসাগরে নির্বিচারে ডিমওয়ালা ও জাটকা ইলিশ শিকার করছে তারা। যার ফলে এই ভরা মৌসুমে আমরা ইলিশ পাই নাই।

স্থানীয় জেলেদের অভিযোগ নৌপুলিশ ও প্রশাসন বাইরের জেলেদের মাছ ধরার বিষয়ে কোনো পদক্ষেপ নিয়ে থাকে না। তারা শুধু আমরা স্থানীয় জেলেদের উপর হস্তক্ষেপ করে থাকে। নৌ পুলিশের সাথে বিশেষ বাণিজ্য করে নিষেধাজ্ঞা সময়ে মা ইলিশ ধরে বাইরের জেলেরা। বিশেষ করে স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নৌ পুলিশরা এই কাজের সাথে জড়িত বলে জানান তারা।

এবিষয়ে নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা চেষ্টা করে থাকি মা মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে। তবে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নিষেধাজ্ঞা সময়ে জেলেদের বিরত রাখতে হবে। সাগরের গভীরে যাওয়ার মতো আমাদের শক্তিশালী কোন বোট নেই। এটা সব প্রশাসনকে সমন্বয় করে অপারেশন পরিচালনা করতে হবে। সাগরে টহল জোরদার করলে নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাবে।

উঠান মাঝির ঘাট কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, মাছ ধরার এই দীর্ঘ নিষেধাজ্ঞায় উপকূলের মানুষরা মানবেতর জীবনযাপন করছে। সবাই আড়তদার, মহাজন, ব্যাংক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে সাগরে মাছ ধরার কাজে লাগায়। এখন দীর্ঘ সময় মাছ ধরার নিষেধাজ্ঞায় এসব লোন নিয়ে বিপাকে পড়েছে ট্রলার মালিকরা। বিশেষ করে বঙ্গোপসাগরের তীরবর্তী গহিরা ও রায়পুর এলাকার হাজার হাজার জেলে পরিবার খুবই কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। চলমান ৬৫ দিনের দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও সরকারের ২২দিনের নিষেধাজ্ঞা দিয়েছে।

উল্লেখ্য, গত ৬৫দিন নিষেধাজ্ঞার পর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে প্রজনন মৌসুমে মা সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এসময় উপকূল সংলগ্ন ৬টি ইউনিয়নের ২৫শ জেলেকে ২৪ কেজি করে চাল দেয়া হবে। জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...