বুধবার, ১৩ মে ২০২৬

তুমব্রু সীমান্ত থেকে মিয়ানমারের গুপ্তচর সন্দেহে ২ যুবক আটক

কায়সার হামিদ মানিক

মিয়ানমারের গুপ্তচর সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত থেকে দুজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সীমান্তের ৩৪ নং পিলারের কাছ থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলো রিতু বড়ুয়া (২০), পিতা- নিরঞ্জন বড়ুয়া ও স্বদেশ বড়ুয়া (২২), পিতা-মধু বড়ুয়া। এদের দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকুবুনিয়া এলাকায়।

জানা গেছে, সীমান্তে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। এদের তুমব্রু ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, সীমান্তের কাছ থেকে দুইজন সন্দেহভাজন যুবককে ধরে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করেছে। তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের ভূখণ্ডে।

উল্লেখ্য দীর্ঘ দু,মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু রেজু আমতলি সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জের ধরে উত্তেজনা বিরাজ করছে। তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা আশ্রয় শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মটার শেলের আঘাতে একজন নিহত ও অজানা আহত হয়। এছাড়া সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে দুজন রোহিঙ্গা নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে সীমান্তে বিজিবি নিরাপত্তা বাড়িয়ে টহল জোরদার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...