মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর আদলে পূজামণ্ডপ

চট্টগ্রাম নিউজ ডটকম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের একটি মণ্ডপ সাজানো হয়েছে পদ্মা সেতুর আদলে। এই ভিন্নধর্মী আয়োজন দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে শেরপুর পৌর শহরের বাগবাড়ি বয়েজ ক্লাবের উদ্যোগে বানানো এই সেতু।

জানা গেছে, শেরপুরের প্রতিটি মহল্লায় শারদীয় দুর্গোৎসব মহাধুমধামে চলছে। তবে ভিন্ন আয়োজন করেছে শেরপুর পৌর শহরের বাগবাড়ি বয়েজ ক্লাব মণ্ডপ। প্রাচীন এই মন্দিরে প্রতি বছরই ভিন্ন ভিন্ন চলমান বিষয়ের সঙ্গে মিল রেখে সাজানো।

বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার আদলে মণ্ডপ সাজিয়ে আলোচনায় এসেছেন এখানকার কারিগর সনজিত সূত্রধর। এবার স্ত্রীর অনুপ্রেরণায় পুকুরের ওপর তৈরি করেছেন স্বপ্নের পদ্মা সেতু।

সনজিত সূত্রধর পেশায় ব্যবসায়ী। ফুল ও ককশিট দিয়ে বিভিন্ন ডিজাইনের সাজ সজ্জার পণ্য তৈরির কাজ করেন তিনি। শেরপুরে ‘মা-মনি ফুল সাজসজ্জা ঘর’ নামে একটি দোকান রয়েছে তার।

সনজিত সূত্রধরের স্ত্রী বলেন, প্রতি বছরই স্থানীয়ভাবে বাগবাড়ি বয়েজ ক্লাবের উদ্যোগে জলের ওপর আমরা কিছু তৈরি করি। গত বছর আমরা করোনাভাইরাস বানিয়েছিলাম। তার আগে পানসী নৌকায় মণ্ডপ করেছিলাম।

তিনি আরও বলেন, এবারও আমার স্বামী যখন আমাকে কিছু তৈরির কথা বললো, তখন আমি তাকে পদ্মা সেতু বানাতে বলেছিলাম। সে ভয় পেলেও আমার অনুপ্রেরণায় এক মাসের পরিশ্রমে এই পদ্মা সেতু তৈরি করেছে।

কারগির সনজিত সূত্রধর বলেন, স্ত্রীর কথায় প্রথমে ভয় পেয়েছিলাম। তারপর সাহস করে শুরু করি। ইতোমধ্যে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে, তবে এখনও কিছু হিসেব বাকি আছে।

এ বিষয়ে বাগবাড়ি বয়েজ ক্লাব মন্দিরের সভাপতি বিজয় দে বাবন বলেন, আমাদের এই প্রাচীন মন্দিরে আমরা প্রতি বছরই ভিন্ন কিছুর আয়োজন করি। কিন্তু আমাদের মন্দিরটি এখনও উন্নয়ন হয়নি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের মন্দিরের জন্য আর্থিক সহযোগিতা চাই। যাতে আমাদের মন্দিরটা একটু উন্নতি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...