শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মানুষরুপী অসুর শক্তির বিনাশ করতে হবে: ফজলে করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, সুর শক্তির বিকাশ এবং অসুর শক্তির বিনাশ করাই হচ্ছে দুর্গা পূজোর মূল কথা। আমাদের সমাজে কিছু মানুষরুপী অসুর রয়েছে, তাদেরকে সুপথে আসতে হবে। না হলে তাদের বিনাশ প্রকৃতির নিয়মে হবে। প্রত্যেক মানুষের আত্মশুদ্ধি করতে হবে। তাদের ভাবতে হবে আমরা সমাজ এবং দেশের জন্য কী করেছি। শুধু সরকার কী দিয়েছে সেটা ভেবে বসে থাকা হবে বোকামি। যার যার অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য কিছু একটা করাই বড় আনন্দ, বড় তৃপ্তি। নিজের জন্য হলেও প্রয়োজনে প্রতিবছর পাঁচটা করে ফলজ বৃক্ষ রোপন করুন। এতে করে নিজে বিষমুক্ত ভিটামিনযুক্ত ফলও খেতে পারবেন, প্রকৃতিও বাঁচবে।

তিনি বলেন, শারদোৎসব আমাদের মানব কল্যানের যে শিক্ষা দেয়, তা ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তবেই হবে দুর্গা পূজার সার্থকতা।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হাজারী গলি, পাথরঘাটা ও ফিরিঙ্গী বাজার এলাকায় একাধিক পূজো মন্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের উদ্দেশ্যে তিনি অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

ফজলে করিম চৌধুরী এমপি আরও বলেন, এদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন। এদেশে সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই নেই।

শারদোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে মন্তব্য করে তিনি উপস্থিত সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, এদেশ সকল সম্প্রদায়ের অংশগ্রহনে সৃষ্টি। ধর্ম যার যার, রাস্ট্র সবার। আপনারা স্বতঃস্ফূর্তভাবে উৎসব করুন, আপনাদের পাশে সরকার আছে।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলা আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এডভোকেট সমীর দাশগুপ্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোঃ শাহজাহান ইকবাল, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, মোঃ ইরফান চৌধুরী, কাউন্সিলর জহুরলাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...